করোনা মহামারী ১ম ধাপে যখন ব্যাপক আকার ধারণ করেছিলো, ওই সময় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো নিম্ন আয়ের মানুষদের জন্য।
মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শিবু দাশ গুপ্ত নিজ উদ্যোগে মহানগরের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করেন, যেখানে গরীব এবং নিম্ন আয়ের মানুষদের বসবাস ছিলো বেশি।
শহর ছাড়াও গ্রামে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে তিনি দরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তাকে সাংগঠনিক সহযোগিতা করে এলাকার মুক্তি ফোরাম নামক একটি সংগঠন। কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে শিবু দাশ গুপ্তের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি



