বুদ্ধাংকুর বিহারে কঠিন চীবর দান কমিটি গঠিত

0
বুদ্ধাংকুর বিহারে কঠিন চীবর দান কমিটি গঠিত

 

বায়েজিদ বোস্তামী মাঝেরঘোনায় বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা গত ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠাতা-পরিচালক অধ্যাপক উপানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রতনানন্দ ভিক্ষু ও আনন্দমিত্র ভিক্ষুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন কর্মবীর আর্যকীর্তি মহাথেরো, বজিরানন্দ মহাথেরো, বিপসসী মহাথেরো, শ্রদ্ধানন্দ থেরো, শাক্যশ্রী থেরো, দেবমিত্র থেরো, বুদ্ধকীর্তি ভিক্ষু, জগৎজ্যোতি ভিক্ষু, সংঘপ্রিয় ভিক্ষু, ধনঞ্জয় বড়ুয়া, মৃদুল বড়ুয়া, অর্পন বড়ুয়া, কাঞ্চন কুমার বড়ুয়া, অধ্যাপক শ্যামল বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, টিটু বড়ুয়া, কিষানু বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ। দীর্ঘ আলোচনা শেষে অধ্যাপিকা মালতী বড়ুয়াকে সভাপতি, টিটু বড়ুয়াকে সাধারণ সম্পাদক, সুষেন কান্তি বড়ুয়াকে অর্থ সম্পাদক, রতনানন্দ ভিক্ষুকে প্রধান সমন্বয়কারী করে ৫১ সদস্য বিশিষ্ট কঠিনচীবর দান-২০২১ পরিচালনা কমিটি ঘোষণা করা হয় এবং সদ্ধর্মপ্রাণ সকলের সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি