সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলনেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান এবিএম ফজলে রাব্বী চৌধুরী মানিকের প্রথম মৃত্যুবার্ষিকী ৪ জুন পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন মরহুমের ছোট ভাই এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, এবিএম ফজলে শহীদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, সরোয়ারদী সিকদার, আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিনর হিরু, সাহাবুদ্দীন আরিফ, ভুপেশ বড়ুয়া, স্বপন দাশগুপ্ত, শাহ আলম চৌধুরী, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, বশির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, আফতাব রহিম চৌধুরী, এডভোকেট সমীর দাশগুপ্ত, মরহুমের ভাতিজা ফাহিক শহীদ চৌধুরী, খোরশেদ আলম, বাবর উদ্দিন, মো. ইউনুছ, মনছুর আলম, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাশি, শওকত হাসান, বাবুল মিয়া মেম্বার, তসলিম উদ্দিন, সারজু মো. নাছের, শওকত হোসেন, মুছা আলম খান, সালাউদ্দিন, তপন দে, ছাবের হোসেন, আজাদ খান, দিপলু দে দিপু, হাসান তানভীর চৌধুরী, নাছির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, আজমগীর।-রাউজান প্রতিনিধি



