সিলেটে স্ট্যান্ডার্ড ব্যাংকের টাউনহল মিট

0
সিলেটে স্ট্যান্ডার্ড  ব্যাংকের টাউনহল মিট

স্ট্যান্ডার্ড ব্যাংকের এর সিলেট অঞ্চলের শাখাসমূহের অংশ গ্রহণে ‘টাউনহল মিট-২০২০” ৭ মার্চ, রোজভিউ হোটেল, সিলেটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল আজম, মানবসম্পদ বিভাগের প্রধান আলকনা কে চৌধুরী, সিএফও ও ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সেক্রেটারি আলী রেজা, ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ সহ সর্বস্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানঅতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে আগামীদিনের লক্ষ্য অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি