বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. প্রভাস চক্রবর্তীর মাতা বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী নিবাসী অর্চনা চক্রবর্তী (৭৮) বার্ধক্যজনিত কারণে গত ২২ মার্চ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলা শাখা, বোয়ালখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, বোয়ালখালী উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ, লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ বোয়ালখালী উপজেলা শাখা, নাথ কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখা, পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির পরিচালনা পরিষদ, পাঠশালা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি



