নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ৭ নভেম্বর করোনা পরীক্ষা করান সাকিব আল হাসান। যেখানে নেগেটিভ হয়ে উতরে গেছেন সাকিব। চলতি মাসে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর এই টুর্নামেন্ট দিয়েই আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব। আগামী ৯ ও ১০ নভেম্বর মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর ফিটনেস টেস্ট দেবেন সাকিব। এর আগে জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গত বছর ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছিল আইসিসি।



