চান্দগাঁও আওয়ামী লীগ এর সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছদরুল আলম খানের উদ্যোগে চান্দগাঁও জালাল খান চৌধুরী বাড়ি জামে মসজিদে গত ৫ নভেম্বর বাদ জুমা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শহীদুল আলম আহাদ, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সরওয়ার খান, জালাল খান চৌধুরী জামে মসজিদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, ড. আশরাফুল আজম খান, হারুনুর রশীদ, ইয়াসিন চৌধুরী, নগর যুবলীগ নেতা নাজমুল আলম খান, জোবায়ের আলম তুহিন, ফকির মোহাম্মদ, এয়াকুব হোসেন কালু, ইরফান খান, আবদুল্লাহ খান প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী আকবর। বিজ্ঞপ্তি



