হাটহাজারী ধলই মাইজপাড়া ওরশ উদযাপন কমিটির আয়োজনে মাইজপাড়া শাহী জামে মসজিদ ময়দানে হযরত খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতি হাছান ছানজারী (রহ.) এর ৪১তম বার্ষিক ওরশ গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। বাকলিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ সেলিম, উদ্বোধনী বক্তব্য রাখেন লায়ন মুহাম্মদ ওমর ফারুক, প্রধান অতিথি ছিলেন মুফতি বাকী বিল্লাহ্ আল আজহারী। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাওলানা হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নুরুল আলম ভান্ডারী, মুহাম্মদ আবুল হাশেম (আবু), ইঞ্জিনিয়ার মুহাম্মদ সেলিম, খোরশেদুল আনোয়ার চৌধুরী, এইচ এম জসিম উদ্দিন জিকু, আবুল মনছুর, এইচ এম আলী আবরাহা দুলাল, উপস্থিত ছিলেন ওবাইদুল অকবর তোতা, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ হোসেন সওদাগর, মুহাম্মদ জাফর আলম, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ সরওয়ার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি



