জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ক্রীড়া অফিস আয়োজিত সন্দ্বীপ উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের দুই দিনব্যাপি ফুটবল প্রতিযোগিতা গত ২৪ মার্চ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। আগের দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাস্টার মো. শাহজাহান বিএ। চূড়ান্ত প্রতিযোগিতায় টাইব্রেকারে পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় দলকে ৪-৩ গোলে পরাজিত করে রহমতপুর উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মাস্টার মো. শাহজাহান বিএ।
উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নানসহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



