বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

0
বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী ইশতেহার আজ শনিবার ঘোষণা করা হবে। দুপুরে নগরীর জামালখানস্থ একটি রেস্টুরেন্টে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।
স্মার্ট ও হেলদি সিটির পরিকল্পনাসহ নগরবাসীর দুর্ভোগের নানা চিত্রের পাশাপাশি সমস্যা থেকে উত্তোরণের নানা দিক এ নির্বাচনী ইশতেহারে থাকতে পারে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীলরা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, ইশতেহারে নগরবাসীর চাওয়া-পাওয়াকে প্রাধান্য দেওয়া হবে। একটা স্মার্ট সিটি, গ্রিন সিটি ও স্বাস্থ্যসম্মত সিটির বিষয়টি ইশতেহারে থাকবে। কীভাবে সিটি কর্পোরেশন নিজস্ব আয় থেকে চলতে পারে, নগরবাসীর উপর করের বোঝা না বাড়িয়ে কীভাবে চলতে পারে, সে বিষয়গুলো উঠে আসবে। মোটকথা একটা স্মার্ট-হেলদি সিটির পরিকল্পনা থাকবে ইশতেহারে।
ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বলেন, শনিবার সকালে স্যার দক্ষিণ কাট্টলি ওয়ার্ডে গণসংযোগ করবেন। এরপর দুপুরে জামালখান দাওয়াত রেস্টূরেন্টে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। বিকালে আবার সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগে যাবেন।