বাঁশখালী ছাত্র সংস্থার অভিষেক অনুষ্ঠান

0
বাঁশখালী ছাত্র সংস্থার  অভিষেক অনুষ্ঠান

বাঁশখালী ছাত্র সংস্থা’র ৩৬তম অভিষেক অনুষ্ঠান শুক্রবার বিকেল ৩টায় মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার শাখায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী ছাত্র সংস্থা’র সভাপতি তোফাজ্জল হোছাইন সাকিব। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী পরিষদ প্রধান জিয়াউল হক, স্থায়ী পরিষদ সদস্য সাইফুল আজম কায়েস, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সুলতানুল আনিস চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন সদ্য সাবেক সভাপতি হাসান মুহাম্মদ জুনাইদ রাছেল ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সম্পাদক হাফিজুর রহমান হিরু। কোরআন তেলওয়াত করেন এনামুল হক শান্ত। বক্তব্য রাখেন শামীম, এনাম, সাখওয়াত, হুবাইব প্রমুখ। উপস্থিত ছিলেন তালেব, ওয়াইজ, মিজান, নাজমুল, ইউসুফ, শাহাদাত, আব্দু রহিম, তৌহিদুল, ইমতিয়াজ, কাইছার, রাশেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক সহ-সভাপতি তানভীর সিকদারের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বাঁশখালীর ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি