নিজেদের মাঠে প্রথমে এগিয়ে গেলেও উড়তে থাকা বায়ার্ন মিউনিখকে আটকাতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। হাড্ডহাড্ডি লড়াইয়ের ম্যাচে ডর্টমুন্ডকে কাল ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন। এই জয়ে জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে হান্স ফ্লিকের দল। বায়ার্নের হয়ে একটি করে গোল করেছেন ডাভিড আলবা, রবার্ট লেভাডফস্কি ও লেরয় সানে। ডর্টমুন্ডের হয়ে গোল করেছেন মার্কো রয়েস ও আর্লিং হলান্ড। এ নিয়ে বুন্দেসলিগার সাত ম্যাচের ছয়টিতেই জিতল বায়ার্ন। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দলটি। দুই নম্বরে থাকা লাইপজিগের পয়েন্ট ১৬। দ্বিতীয় ম্যাচ হারা ডর্টমুন্ড ১৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।



