নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম এওটিএস অ্যালমনি সোসাইটির কার্যালয়ে ৩০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, কোধাধ্যক্ষ আনোয়ার আজিম চৌধুরী। নির্বাহী সদস্য সাজ্জাদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন নিপ্পন একাডেমীর নুরুল ইসলাম, ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন, মো. ফিরোজ শাহ, ইঞ্জিনিয়ার এ ইউ জোবায়ের, আকরাম সিদ্দিক চৌধুরী জাহাঙ্গীর, মো. আলা উদ্দিন, মো. সেলিম উদ্দিন, রহিম উল্লাহ, বোরহান উদ্দিন খন্দকার।
সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব করা হয়, দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির লক্ষ্যে সংগঠন কাজ করবে। যেহেতু সংগঠনটি জাপান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংগঠন। এই ব্যাপারে সংগঠন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এদেশের নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। বিজ্ঞপ্তি



