ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৯

0

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার একটি রেল ইয়ার্ডে এক পরিবহন কর্মী নিজের আট সহকর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। গুরুতর আহত অপর এক সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার সিলিকন ভ্যালির কেন্দ্রস্থল সান ফ্রান্সিসকো বে এরিয়ার সান হোসে শহরের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্ট অথরিটির (ভিটিএ) রেল ইয়ার্ডে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত ও গুলিবর্ষণের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তেমন কিছু জানাতে পারেনি।