উয়েফা চ্যাম্পিয়নস লিগ রিয়ালের মাঠে চেলসির ড্র

0
উয়েফা চ্যাম্পিয়নস লিগ রিয়ালের মাঠে চেলসির ড্র

মঙ্গলবার ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল।
চেলসির হয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ আর ২৯তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। আর তাই তো ইস্তানবুলের টিকিটের জন্য দুই দলকেই চেয়ে থাকতে হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজের ফিরতি লেগের দিকেই। সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আগামি ২৯ এপ্রিল বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল।