আইপিএলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানার পর এবার কোভিড-১৯ শনাক্ত হয়েছে দিল্লি ক্যাপিটালসের আকসার প্যাটেলের শরীরে। এছাড়া চেন্নাই সুপার কিংসের একজন সদস্যেরও পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান।
কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল আসার পর মুম্বাইয়ে গত রোববার টিম হোটেলে যোগ দেন আকসার। এর পরের পরীক্ষায় দিল্লির এই অলরাউন্ডারের পজিটিভ ফল এসেছে। বর্তমানে তাকে মেডিকেল কেয়ার ফ্যাসিলিটিতে আইসোলেশনে রাখা হয়েছে।



