ইংল্যান্ডে ওভাল টেস্ট জিতে কোনো দলের বিপক্ষে ভারতের সর্বোচ্চ টেস্ট জয়ী ভারতের অধিনায়ক এখন বিরাট কোহলি। তিনিই প্রথম ভারত অধিনায়ক, যিনি কোনো একটি দেশের বিপক্ষে ১০টি টেস্ট জয়ে নেতৃত্ব দিলেন।
এতদিন রেকর্ডটি ছিল যৌথভাবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে মোট ৯টি টেস্ট জয়ে নেতৃত্ব দিয়েছেন ধোনি। লর্ডস টেস্টে ভারত জয় তুলে নেওয়ায় ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে ছিলেন কোহলি। এবার ওভাল টেস্ট জিতে ধোনির কাছ থেকে রেকর্ড ছিনিয়ে নিলেন বিরাট কোহলি। যেকোনো একটি দেশের বিপক্ষে জয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন বর্তমান টেস্ট অধিনায়কই। সর্বোচ্চ টেস্ট জেতার তালিকায় সেরা ছয়ের চারটিতেই আছে বিরাট কোহলি। দুইয়ে আছেন সাবেক মহেন্দ্র সিং ধোনি ও চারে সৌরভ গাঙ্গুলি।



