কারাতে সেমিনার ও ড্যান গ্রেডিং অনুষ্ঠিত

0
কারাতে সেমিনার ও ড্যান গ্রেডিং অনুষ্ঠিত

ঢাকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং। রাজধানীর জনপ্রিয় ভেন্যু যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে অনুষ্ঠিত এ মহা আসরের আয়োজক ছিল এস কে আই এফ (SKIF – Shotokan Karate-Do International Federation)।
বিশ্বের নামকরা ৮টি দেশ বাংলাদেশ, জাপান, ভারত, মিয়ানমার, নেপাল, সিরিয়া, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনাÑএই প্রতিযোগিতা ও সেমিনারে অংশগ্রহণ করে।
এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ৮ জনেরও বেশি প্রশিক্ষক সরাসরি অংশগ্রহণ করে প্রশিক্ষণ প্রদান করেন। দিনব্যাপী সেমিনার শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাপানি কারাতে কোচ শিহান কিতামুরা সান এবং শিহান মানাবু মুরাকামি সান অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন।
বিশেষ কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন ফ্রিডম ফাইটার ক্লাবের সেন্সি প্রিন্স গোমেজ। তিনি উক্ত সেমিনার ও চ্যাম্পিয়নশিপ থেকে সার্টিফিকেট অর্জন করেন। এর আগে তিনি ২০২২/২৩ সালে সরকারি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিভিন্ন স্কুলে কারাতে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলেও নিয়মিত কারাতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।