মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভান্ডারীর ওরশ

0
মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভান্ডারীর ওরশ

ফটিকছড়ি প্রতিনিধি

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র করুণাধন্য হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভান্ডারী (রহঃ) শাহ ছাহেবের ৬৪ তম পবিত্র খোশরোজ শরীফ ফটিকছড়ির নানুপুর মীর বাড়ী রওজা শরীফ প্রাঙ্গণে ২৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে । ওরশ উপলক্ষে রওজা শরীফ গোসল, গিলাফ চড়ানো, কোরআন খতম, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, তাবরুক বিতরণ, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে ওরশ উদযাপন কমিটি। ওরশ সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওরশ শরীফ পরিচালনা কমিটি।