সরকার ঘোষিত লকডাউনে আয় রোজগার নেই। পরিবার নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই জীবিকার সন্ধানে বড়শি নিয়ে মাছ ধরতে বের হন দিনমুজর নুর মোহাম্মদ। মাছ নিয়ে ফেরা হলোনা তার। লাশ হয়ে ফিরলেন ঘরে।
গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বটতলী ঘাট থেকে ডুবুরিদের সহযোগিতায় তার লাশটি উদ্ধার করা হয়। নুর মোহাম্মদ কক্সবাজার সদরের ঈদগাঁও পশ্চিম ভাদিতলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
দিনমজুর নুর মোহাম্মদসহ এলাকার ১০ থেকে ১২ জন মিলে ডুলাহাজরা বটতলী ধোঁয়ার কুমে বড়শি দিয়ে গত রবিবার মাছ ধরতে যায়। বড়শি দিয়ে মাছ ধরতে বসা অবস্থা থেকে হঠাৎ সে পানিতে ঝাঁপ দেয়। নদীর পানিতে ডুবন্ত অবস্থা থেকে না উঠলে অনেক খোঁজাখুঁজি করেও সেসময় তাকে পাওয়া যায়নি। পরে ঈদগাঁও ইউপি মেম্বার বজল আহমেদ ডুবুরি নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে।
মেম্বার বজল আহমদ বলেন, খবর পেয়ে লোকজন নিয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আমিনের সহযোগিতায় ডুবুরির মাধ্যমে লাশ উদ্ধার করে নিয়ে আসি।



