কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে শিকলবাহা

0
কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে শিকলবাহা

 

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর কর্ণফুলী উপজেলার ২য় সেমিফাইনাল খেলায় শিকলবাহা ইউনিয়ন একাদশ ৩-২ গোলে বড়উঠান ইউনিয়ন একাদশকে হারিয়ে ফাইনালে খেলঅর যোগ্যতা অর্জন করেছে। আজ ফাইনালে শিকলবাহার সাথে খেলবে চরলক্ষ্যা ইউনিয়ন। গতকাল খেলা শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন শিকলবাহার প্যানেল চেয়ারম্যান শফিউল আলম মেম্বার, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মহিউদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা টীম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, ফুটবল কোচ মো. মহসিন সাজু, মহসিন আলী বাদশা, সিপিপি জাহাঙ্গীর আলম জয়, সাবেক ফুটবলার ও বাছাই কমিটির সদস্য শেখ মুহাম্মদ, ফরিদ, ফরহাদ, মিডিয়া কমিটির সদস্য মোরশেদ আলম পাপ্পু প্রমুখ। বিজ্ঞপ্তি