করোনার কোপে আয় কমলেও সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের পরিমাণ এখন ৩,৭৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩৬৫.৩৩ কোটি টাকা)।
দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়ের পরিমাণ ৩৩২৭.২৫ কোটি টাকা। আর ২৪৯৮.৬৫ কোটি টাকা আয় নিয়ে তিনে আছে ইংল্যান্ড। চারে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়ের পরিমাণ ৯৪৯.১৪ কোটি টাকা। আর ৯৩৮.৬০ কোটি টাকা আয় নিয়ে নাজমুল হাসান পাপনের বিসিবি আছে পঞ্চম স্থানে। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৫৬৭.৬১ কোটি টাকা), নিউজিল্যান্ড (২৪৫.৭৭ কোটি টাকা), ওয়েস্ট ইন্ডিজ (১৩৫.৭৬ কোটি টাকা), জিম্বাবুয়ে (১৩২.২৫ কোটি টাকা) এবং সবার শেষে থাকা শ্রীলঙ্কার আয়ের পরিমাণ মাত্র ১১৭.০৩ কোটি টাকা।



