আরব আমিরাতেই হবে আইপিএল

0
আরব আমিরাতেই হবে আইপিএল

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবশিষ্ট আসর। শনিবার অনুষ্ঠিত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) স্পেশাল জেনারেল মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে এখানেই অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ৩১ ম্যাচ। এদিকে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও সেই সময় বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাওয়া গেলেও সেই সময় আন্তর্জাতিক সিরিজ থাকায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।