রোমান সানার পর টোকিও অলিম্পিক নিশ্চিত হয়েছে বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদের। রোমান সানা নিজ যোগ্যতায় সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করলেও জুনাইনারা অবশ্য ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ টোকিও অলিম্পিকে বাংলাদেশের সাতারুদের অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘জুনাইনা একটি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। সেই চ্যাম্পিয়নশিপে টাইমিংয়ের ভিত্তিতে তাকে নির্বাচিত করেছে। জুনাইনার অলিম্পিক নিশ্চিতের বিষয়টি ফিনা থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে জানিয়েছে। অলিম্পিক সাঁতার ফেডারেশনকেও জানিয়েছে।’ আরেকটি ওয়াইল্ড কার্ড আসছে। সেই ওয়াইল্ড কার্ডের জন্য প্রতিদ্ব›িদ্বতা করছেন দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুয়েল।



