আরও বেশি শরণার্থী প্রবেশের অনুমোদন দেবেন বাইডেন

0
আরও বেশি শরণার্থী প্রবেশের অনুমোদন দেবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সমালোচনার মুখে নিজের অবস্থান পাল্টে শরণার্থী অনুমোদনের সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, একদিন আগেই শুক্রবার শরণার্থী প্রবেশে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সংখ্যা ১৫ হাজারে সীমিত রাখার অনুমোদন দিয়েছিলেন বাইডেন। এই সীমা এতো কম রাখায় সমালোচনা শুরু করেন বাইডেনের সতীর্থ ডেমোক্রেটিক আইনপ্রণেতা এবং শরণার্থী বিষয়ক পরামর্শক সংগঠনগুলো। এর পরদিন শনিবার ডেলাওয়্যারে সাংবাদিকদের বাইডেন জানান, বেঁধে দেওয়া সীমা বাড়াবেন তিনি।
বাইডেনের সমালোচনা শুরু পর শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি জানিয়েছিলেন, তিনি (প্রেসিডেন্ট) এই সংখ্যা বাড়াতে পারেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি ১৫ মের মধ্যে চলতি অর্থবছরের পরের অংশের জন্য শরণার্থী সীমা বাড়িয়ে চূড়ান্ত একটি সংখ্যা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট।’