বাবরকে দেখে কোহলিকে শেখার পরামর্শ!

0
বাবরকে দেখে কোহলিকে  শেখার পরামর্শ!

বিরাট কোহলিকে দেখে বাবর আজমকে শেখার পরামর্শ দেন অনেকে। আকিব জাভেদ বললেন উল্টোটা। পাকিস্তানের সাবেক এই পেসারের মতে, টেকনিক্যালি বাবর এগিয়ে। তাই তাকে দেখে শেখার পরামর্শ দিলেন ভারত অধিনায়ক কোহলিকে। ক্রিকেট পাকিস্তানকে রোববার দেওয়া সাক্ষাৎকারে বাবর ও কোহলিকে নিয়ে নিজের অভিমত তুলে ধরেন আকিব। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলির কাছ থেকেও একটি জায়গায় বাবরকে শেখার পরামর্শ দেন তিনি। “বাবর আজমের তুলনায় বিরাট কোহলির হাতে আরও বেশি শট আছে। তবে তার একটা দুর্বল দিকও আছে। অফ স্টাম্পের আশেপাশে বল যদি সুইং করে, যেমন ইংল্যান্ডের (জেমস) অ্যান্ডারসনের বলে সে ফাঁদে পড়ে যায়।”
“আপনি যখন বাবরের দিকে তাকাবেন, তার কোনো দুর্বল দিক দেখতে পাবেন না। ঠিক যেমন, (শচিন) টেন্ডুলকারেরও কোনো দুর্বল দিক ছিল না। বাবর টেকনিক্যালি অনেক বেশি সুরক্ষিত। বাবর যদি কোহলির ফিটনেস রুটিন অনুসরণ করে, তাহলে সে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবে। আর বাবরের টেকনিক দেখে কোহলি নিজের উন্নতি করতে পারে যেন সে ফাঁদে না পড়ে।” এখন অবশ্য ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন বাবর, চ‚ড়ায় কোহলি।