সাতকানিয়া উপজেলা সংসদের আওতাধীন চরতী, মৈশামুড়া, নলুয়া, কাঞ্চনা, আমিলাইশ ও এওচিয়া ইউনিয়ন সংসদের সাথে মতবিনিময় সভা ও বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্রে শিক্ষাসামগ্রী বিতরণ গত ১২ মার্চ দক্ষিণ কাঞ্চনা সর্বজনীন শ্রী দুর্গা ও শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছ। শুরুতে গীতা পাঠ করেন বাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের নির্বাহী সদস্য ছোটন বিশ্বাস। বাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল দাশের সঞ্চালনায় ও বাগীশিক কাঞ্চনা ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা প্রদীপ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক উপজেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক রাজিব তালুকদার। প্রধান অতিথি ছিলেন বাগীশিক উপজেলা সংসদের সভাপতি চন্দন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সংসদের রাখাল ধর, দেবু ভট্টাচার্য, আর্শীষ দাশ, সুজিত চৌধুরী, গোপাল কৃষ্ণ দেবনাথ, আশীষ দাশ, টুন্টু ধর। উপস্থিত ছিলেন ছদাহা সংসদের খোকন কান্তি নাথ, পলাশ দে, হেমন্ত নাথ, চরতী সংসদের সান্টু চৌধুরী, রিকু ধর, সজল দাশ, কাঞ্চনা সংসদের শিক্ষক অপু দত্ত, পলাশ দাশ, সুমন দত্ত, বাবু দত্ত, রাজু নাথ, দেবাশীষ চক্রবর্তী, রাসেল পালিত, আমিলাইশ সংসদের রবীন ভট্টাচার্য, মিশন দাশ, সুজয় দাশ, পরীক্ষিত দাশ, এওচিয়া সংসদের দোলন দাশ, কমল দাশ, পৌরসভা সংসদের বিকাশ মলিক। বিজ্ঞপ্তি



