ভারতে কোরআনের আয়াত বাতিলের রিট প্রসঙ্গে দেশের কওমীপন্থি ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মানব জাতির মুক্তির সনদ পবিত্র কোরআনের আয়াত বাতিলের রিট করার অপরাধে কুখ্যাত কাফের শিয়া ওয়াসিম রিজভীকে ফাঁসি দিতে হবে। এ কুলাঙ্গারকে ফাঁসি না দেওয়া পর্যন্ত মুসলিমবিশ্ব শান্ত হবে না। এর বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ জোরদার আন্দোলন চলবেই। গত ১৬ মার্চ রাতে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে মেখল ইসলাম প্রচার সংস্থার তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মুফতী হাবিবুর রহমান কাসেমী।
ইছাপুর কাজী বাড়ি নূরানী তালীমুল কোরআর মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ কারী বেলাল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুফতী মাহমুদ হাসান, আল্লামা আজিজুল হক আল মাদানী, প্রফেসর ড. আ.ফ.ম. খালেদ হোসাইন, মাওলানা হাসান জামিল, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী ও মাওলানা আজিজুল হক জালালী প্রমুখ। উক্ত মাহফিল সংবর্ধেয় অতিথি ছিলেন আল মানাহিলব ওয়েলফেয়ারের চেয়ারম্যান মাওলানা হেলালুদ্দীন বিন জমির উদ্দিন।



