আমাদের খাবার চীন খেয়ে ফেলবে : বাইডেন

0
আমাদের খাবার চীন খেয়ে  ফেলবে : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধি না করলে চীন ‘আমাদের খাবার খেয়ে ফেলবে’। অবকাঠামো খাতের উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে বৃহস্পতিবার একদল সিনেটরের সঙ্গে কথা বলার সময় সতর্ক করে তিনি একথা বলেছেন বলে বিবিসি জানিয়েছে। এর আগের দিন বুধবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথমবারের মতো ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
বিবিসি জানায়, ওই ফোনালাপে শি মানবাধিকার বিষয়ে কঠোর অবস্থান নিয়ে একটি সংঘাত উভয় দেশের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে সতর্ক করেন। যুক্তরাষ্ট্রের পরিবেশ ও গণপূর্ত কমিটির সঙ্গে বৈঠককালে বাইডেন সিনেটরদের বলেন, “যদি আমরা চলতে শুরু না করি তারা (চীন) আমাদের মধ্যাহ্নভোজ খেয়ে ফেলবে। “তারা পরিবহন, পরিবেশ এবং অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত সবগুলো ইস্যু নিয়ে কাজ করছে এবং শত শত কোটি ডলার বিনিয়োগ করছে। আমাদের শুধু পদক্ষেপ নিতে হবে।”
নির্বাচনী প্রচারণাকালে তার ক্ষমতার চার বছরের মেয়াদে কর্ম সংস্থান করতে ও পরিবেশবান্ধব জ্বালানি (ক্লিন এনার্জি) অবকাঠামো উন্নয়নে দুই ট্রিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব রেখেছিলেন বাইডেন। ২০১৭ সালে আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (এএসসিই) একটি বহু উল্লেখিত ‘রিপোর্ট কার্ডে’ অবকাঠামোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ‘ডি প্লাস’ গ্রেড দেওয়া হয়েছিল।