চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন। কর্মশালায় শিক্ষানবীশদের দেওয়ানী কার্যক্রম ও বিচার ব্যবস্থা বিষয় নিয়ে সমিতির সাবেক সভাপতি রতন কুমার রায়, ফৌজদারী বিষয় নিয়ে সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সাক্ষ্য আইন ও জেরার কৌশল বিষয় নিয়ে সমিতির সদস্য ড. মঈন উদ্দিন আহমদ, বার ও বেঞ্চের মধ্যে সর্ম্পক নিয়ে সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, আদালতে বিচারিক কার্যক্রমে শৃংখলা নিয়ে সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অর্থঋণ ও ব্যাংকিং নিয়ে সিনিয়র আইনজীবী এস.এম. শওকত হোসেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমিতির সদস্য জাফর ইকবাল, সাবেক নির্বাহী সদস্য মানস দাশ প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মো. আজিজুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী (টিপু), পাঠাগার সম্পাদক মো. আলী আকবর (সানজিক), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন, নির্বাহী সদস্য যথাক্রমে এ.এস.এম রিদওয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো.মনজুর হোসেন, মুহাম্মদ শফিউল আজম বাবর, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলমসহ প্রায় ৬০০জন শিক্ষানবীশ আইনজীবী।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের প্রশিক্ষণার্থী সকল নবীনদেরকে সিনিয়রদের সকল কর্মকান্ড অনুসরণ ও অনুকরণ করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এ পেশায় কল্যাণমূলক কর্মকান্ড করার অনেক সুযোগ রয়েছে। আমাদেরকে সেই পথ ধরেই বিচারপ্রার্থী জনগোষ্ঠীর সেবায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। আইনপেশায় আগত নবীনদের প্রথমে খুব কষ্টের সম্মুখীন হতে হবে। সঠিক প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেকে যোগ্য আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই অতীতের সকল দুখ কষ্ট মুছে গিয়ে একটি অনাবিল আনন্দ ও সুখের জীবন পাওয়া যাবে। আজকে যারা নবীন আইনজীবী তারাই একদিন এই আইনপেশার বটবৃক্ষ হবেন। আইনজীবীরা সমাজের সচেতন অংশের প্রতিনিধিত্ব করেন। কর্মশালা শেষে শিক্ষানবীশদের শিক্ষা সামগ্রী ও আইডি কার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি



