যুব রেড ক্রিসেন্টের কোভিড ভ্যাকসিন ওরিয়েন্টেশন

0
যুব রেড ক্রিসেন্টের কোভিড  ভ্যাকসিন ওরিয়েন্টেশন

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব সম্পর্কে অবহিত করার লক্ষ্যে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে কোভিড ভ্যাকসিন ওরিয়েন্টেশন-২০২১ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম সালাউদ্দীন, সাফকাত জাহান, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, সিনিয়র যুব সদস্য শাহাদাত হোসেন রুমেল। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভ্যাকসিন কার্যক্রমে যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক আলোচনা এবং জেলা ও সিটি পর্যায়ে অনুষ্ঠিতব্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রশিক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ডা. শেখ শফিউল আজম বলেন, ভ্যাকসিন বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করার মাধ্যমে মানবসেবায় অনন্য অবদান রাখছে। করোনকালীন সময়ে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম যে সেবা কার্যক্রম পরিচালনা করেছে তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। ভ্যাকসিন কার্যক্রম স্বেচ্ছাসেবকদের যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান তিনি। উল্লেখ্য, আজ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৬টি, উপজেলায় ৮টি, বিআইটিআইডিতে ভ্যাকসিন বিতরণ কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ২০০ জন যুব স্বেচ্ছাসেবক কাজ করবেন। বিজ্ঞপ্তি