অমর একুশে ভাষা শহীদ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট শুরু ১০ ফেব্রুয়ারি

0
অমর একুশে ভাষা শহীদ অনূর্ধ্ব-১৬  ক্রিকেট শুরু ১০ ফেব্রুয়ারি

কর্ডিয়াল ক্রিকেট অ্যাকাডেমি ও ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অমর একুশে ভাষা শহীদ অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে। ১৮টি দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। গতকাল টিম প্রতিনিধি সভায় প্রত্যক্ষ লটারির মাধ্যমে দলসমুহকে ৬টি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি, মিরসরাই ক্রিকেট অ্যাকাডেমি ও এস এস ক্রিকেট অ্যাকাডেমি, ‘বি’ গ্রুপে রয়েছে চান্দগাঁও ক্রিকেট অ্যাকাডেমি, কর্ডিয়াল ক্রিকেট অ্যাকাডেমি ও চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি, ‘সি’ গ্রুপে পড়েছে রয়েল ক্রিকেট অ্যাকাডেমি, ফেণি ক্রিকেট অ্যাকাডেমি ও শাইনিং ক্রিকেট অ্যাকাডেমি, ‘ডি’ গ্রুপে পড়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি, ড্রিম ক্রিকেট অ্যাকাডেমি ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট, ‘ই’ গ্রুপে পড়েছে মিলেনিয়াম ক্রিকেট অ্যাকাডেমি, সাতকানিয়া ক্রিকেট অ্যাকাডেমি ও চিটাগাং কিংস এবং ‘এফ’ গ্রুপে পড়েছে উদিয়মান ক্রিকেট অ্যাকাডেমি, বন্দর স্পোর্টস কমপ্লেক্স ও শতাব্দী ক্রিকেট অ্যাকাডেমি। গ্রুপ লিগ শেষে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন আবার দুই গ্রুপে বিভক্ত হয়ে সুপার সিক্স পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক সাইফুর রহমান সুমনের সভঅপতিত্বে গতকাল সন্ধ্যায় টিম প্রতিনিধি সভায় চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ্ চৌধুরী, ক্রিকেট কোচ মো. আরমান, মো. রাশেদ, আবু বকর সিদ্দিক, আরডি নাথ কাজল, ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন অ্যাকাডেমির কোচ-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।