নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ‘ম্যাচসেরা’ সাকিব

0
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই  ‘ম্যাচসেরা’ সাকিব

ক্রীড়া ডেস্ক

এক বছর আইসিসির নিষেধাজ্ঞায় ছিলেন। করোনার হিসেব মেলালে ক্রিকেট থেকে বাইরে আরও বেশি সময়। কিন্তু সাকিব আল হাসান যেন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন। কে বলবে, এতটা দিন মাঠে নেই!
সাকিব আসলেই অন্য ধাতুতে গড়া। টাইগার অলরাউন্ডার নিজের রাজ্যে ফিরলেন রাজার মতোই। বোলিংয়ে ঘূর্ণি-বিষ ছড়ালেন, ব্যাটসম্যানদের ঘাম ঝরা ম্যাচে ব্যাট হাতেও খুব একটা খারাপ করলেন না।
সবমিলিয়ে বিরতি কাটিয়ে বাংলাদেশের ফেরা আর সাকিবের ফেরাটা আনন্দের উপলক্ষ্য হয়ে রইলো। টস জিতে ব্যাটিং বেছে নেয়ার পর এগারতম ওভারে বল তুলে দেন সাকিবের হাতে। প্রথম স্পেলে টানা ৭ ওভার বল করেন বাঁহাতি এই স্পিনার। ক্যারিবীয় ইনিংসের ২৩তম ওভারে যখন আক্রমণ থেকে সরানো হয় সাকিবকে, তখন তার নামের পাশে বোলিং ফিগার ৭-২-৮-৩; এই স্পেলে ৩৪টি বলই ছিল ডট। ৩৩তম ওভারে ফের আনা হয় সাকিবকে। দ্বিতীয় বলেই তুলে নেন ক্যারিবীয়দের শেষ উইকেট।
সবমিলিয়ে বোলিং ফিগার দাঁড়ায় : ৭.২-২-৮-৪! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি কোনো বোলারের এটিই সেরা বোলিংয়ের রেকর্ড।