মেট্রোপলিটন হকার্স সমিতির সমাবেশ

0
মেট্রোপলিটন হকার্স  সমিতির সমাবেশ

যুবলীগ নেতা ও সংগঠক এসরারুল হক এসরালকে মিথ্যা অপবাদ দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন সমিতির সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে বহদ্দারহাট চত্বরে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী পেশাজীবী লীগ কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফয়েজ বিন হাকিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি ও আওয়ামী যুবলীগ আন্দরকিল্লা ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরন হোসেন মিলন।
বক্তব্য রাখেন বহদ্দারহাট কাঁচাবজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি হাজী মুহাম্মদ জানে আলম সওদাগর, সাধারণ সম্পাদক হাজী বদিউল আলম, উপদেষ্টা ব্যবসায়ি তসকির আহমেদ, সোলায়মান সওদাগর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিরাজ, ইসমাঈল ফরিদ, ব্যবসায়ি মো. জসিম উদ্দিন, মো. এনামুল হক, মো. ইদ্রিস, ওয়াপদা মাইক্রো এসোসিয়েশনের সভাপতি বখতিয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাসান খোকন, বহদ্দারহাট হাইস মালিক সমিতির সভাপতি মো. এয়াকুব, সাধারণ সম্পাদক মো. হাসান, বহদ্দারহাট হক মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি তোজাম্মেল হক পাটোয়ারী,
সাধারণ সম্পাদক মাসুদ আলম, ইউনিট-১ এর সভাপতি সুধীর রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইউনিট-৩ এর সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ, বহদ্দারহাট টেম্পু মালিক সমিতির সভাপতি জুনু চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সহ-সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল, চট্টগ্রাম মহানগর হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক মো. মহিউদ্দিন মানিক প্রমুখ। বিজ্ঞপ্তি