পাহাড়ি রাস্তায় ভ্রমণে স্বাচ্ছন্দ্য দেবে মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট

0
পাহাড়ি রাস্তায় ভ্রমণে স্বাচ্ছন্দ্য দেবে মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট

পূর্বদেশ অনলাইন
জাপানিজ অটোমোবাইল কোম্পানি মিতসুবিশি’র নতুন আউটল্যান্ডার স্পোর্ট গাড়িতে আছে ক্রেতাদের সব চাহিদার সমাধান। আরাম এবং অফ-রোডিংয়ের অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা, দুই’ই মিলবে এই গাড়িতে। মিতসুবিশি মোটরস বলছে, বাংলাদেশের আবহাওয়া ও রোড কন্ডিশন বিবেচনা করে নতুন এসইউভি গাড়িটি ডিজাইন করেছে।

জানা গেছে, মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ‘নরমাল, ওয়েট, গ্রাভেল এবং মাড’ এই ৪টি বিশেষ ড্রাইভিং মোড। প্রয়োজন ও চালকের স্বাচ্ছন্দ্য অনুযায়ী যেকোন মোড অ্যাক্টিভেট করে সমতল রাস্তার পাশাপাশি চট্টগ্রামের পাহাড়ি রাস্তায়ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দিবে এই গাড়িটি।

আউটল্যান্ডার স্পোর্টের দৈর্ঘ্য ৪৩৯০ মি.মি, প্রস্থ ১৮১০ মি.মি, এবং ১৬৩৫ মি.মি উচ্চতা থাকায় ২২২ মি.মি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যাবে। ১৪৯৯ সিসি’র এই গাড়িতে ৪-এ-৯১ ডিওএইচসি ১৬-ভাল্ভ ৪ সিলিন্ডার (১.৫এল মাইভেক) ইঞ্জিন আছে, আছে সিভিটি (এফ-১-সিডব্লিউএ) ট্রান্সমিশন। ১৮ ইঞ্চি মেশিন কাট অ্যালয় হুইল ও ইপিএস প্রযুক্তির সাথে বাংলাদেশের রোড কন্ডিশন বিবেচনায় গাড়ির সামনের ম্যাকফেরসন স্ট্রাট ও পেছনে টরসিওন বিম সাস্পেনশন যুক্ত হয়েছে। আছে ৫.২ মি. টার্নিং রেডিয়াস। আরও আছে ৩৪-বি-১৯-এল ব্যাটারি এবং ৪২ লিটার জ্বালানি ধারণক্ষমতা। প্রতি ঘন্টায় গাড়ির সর্বোচ্চ গতি উঠবে ১৭০ কি.মি।

যারা দৈনন্দিন ব্যবহারের ফাঁকে টুকটাক অফ-রোডিংয়ের শখ রাখেন তাদের মনে বিশেষ জায়গা করে নিবে গাড়িটি, দাবি মিতসুবিশি’র। অফ-রোডিংয়ের জন্য এমন গাড়ি এর আগে দেশিয় বাজারে আসেনি এবং এটি ব্যবহারে অফ-রোডিংয়ের অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতাও আরামদায়ক হবে।

প্রযুক্তি ও আধুনিকতার দিক দিয়ে আউটল্যান্ডার স্পোর্ট বেশ উন্নত। এর সেফটি ফিচারস হিসেবে ৬টি এসআরএস এয়ারব্যাগ ছাড়াও বাচ্চাদের বাড়তি নিরাপত্তা নিশ্চিতে চাইল্ড সেফটি লক এবং আইএসও-ফিক্স চাইল্ড সিট সিস্টেমের মতো ফিচারসও আছে। এবিএস, ইবিডি, এএসসি, ইএসএস প্রযুক্তি ছাড়াও পিচ্ছিল রাস্তার জন্য আছে এওয়াইসি, পাহাড়ি রাস্তার জন্য আছে এইচএসএ প্রযুক্তি। আছে ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক ও পার্কিং সেন্সর, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিয়ারভিউ ক্যামেরা ইত্যাদি।

গাড়ির কালো রঙের ইন্টিরিয়রে আছে সিন্থেটিক লেদারে মোড়ানো অত্যন্ত প্রিমিয়াম ও আরামদায়ক সিট। গাড়ির পেছনে তিন জনের আরামে বসার জন্য যথেষ্ট জায়গা আছে। ইন্সট্রুমেন্টাল প্যানেলের হরিজন্টাল অ্যাক্সিস ডিজাইনের জন্য ইন্টিরিয়রের সামনের অংশটা বেশ খোলামেলা লাগবে। গাড়ির ব্যাকস্পেসও বেশ চওড়া এবং জিনিসপত্র বা মালামাল রাখার জন্য যথেষ্ট জায়গা আছে।

গাড়ির স্টিয়ারিং প্যানেলেও আছে নানাবিধ প্রযুক্তির ছোঁয়া। আছে ১২.৩ ইঞ্চির এসডিএ এইচডি টাচ প্যানেল ডিসপ্লে, যা এসইউভি সেগমেন্টের গাড়ির মধ্যে সবচেয়ে বড় ও উন্নত। এতে আধুনিক অ্যাভিওনিক্স ও গুড ড্রাইভিং স্কোরের মতো আধুনিক বৈশিষ্ট্য রয়েছে, যা ড্রাইভারকে তার ড্রাইভিং দক্ষতা সম্পর্কে বুঝতে সাহায্য করবে। এর সুবিশাল ইনফোটেইনমেন্ট সিস্টেমে অ্যানড্রোয়েড অটো, অ্যাপেল কার প্লে, নেভিগেশনসহ সর্বাধুনিক সব প্রযুক্তি আছে। আছে ৮ ইঞ্চি সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে (ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জিং সিস্টেম, হ্যান্ডস-ফ্রি পাওয়ার টেইলগেট, কুলিং কনসোল বক্স ফাংশন, পেছনের যাত্রীদের জন্য সেকেন্ড রো এসি ভেন্ট, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট (আরসিটিএ) ইত্যাদি ফিচারসও। এই সেগমেন্টের গাড়িতে সাধারণত ১৬ থেকে ১৭ ইঞ্চির স্পেয়ার অ্যালয় হুইল থাকলেও আউটল্যান্ডার স্পোর্টে থাকবে ১৮ ইঞ্চির স্পেয়ার অ্যালয় হুইল। রাত্রিকালীন গাড়ি চালানোর সুবিধার্থে আছে অটো ডিমিং রিয়ার ভিউ মিররসহ আরও বিভিন্ন আধুনিক ফিচারস।

আউটল্যান্ডার স্পোর্টের ইন্টিরিয়র-এক্সটিরিয়র ফিচার নিয়ে ইতোমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, দাম নিয়েও গ্রাহকদের মধ্যে সন্তুষ্টি দেখা দিয়েছে। মাত্র ৪৯ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে গাড়িটি।