বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর নতুন দামে নতুন লিভো মডেলের লঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। দেশের মোটরবাইকের বাজারে ১১০ সিসি মডেলের মধ্যে সর্বাধুনিক সুবিধা নিয়ে লিভো সিরিজের নতুন বাইক বাজারজাতকরণ শুরু করলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ২৪ জানুয়ারি দুপুর ১২টায় লিভোড্রাম ও লিভোডিস্ক এর লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষে আগ্রাবাদ অথোরাইজড শোরুম এন এম হোন্ডা সেন্টারে বর্ণাঢ্য আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন এনএম হোন্ডা সেন্টার এর ডিলার নুর মোহাম্মদ, চট্টগ্রাম জোনের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম, ক্রেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ডিলাররা।
অনুষ্ঠানে এনএম হোন্ডা সেন্টারের ডিলার জানান, লিভো ১১০ সিসির এইচইটি টেকনোলজি সমৃদ্ধ বিএইচ ফোর ইঞ্জিন। যার ফলে গ্রাহকরা পাচ্ছেন ৭৪ কিলোমিটার মাইলেজ এবং এটি পরিবেশবান্ধব। এতে আরো আছে অত্যাধুনিক সিলড চেইন, টিউবলেস টায়ার, এমএফ ব্যাটারি, ভিস্কস এয়ার ফিল্টার।
লঞ্চিং করা দুটি গাড়ি জানুয়ারি থেকে সারাদেশে পাওয়া যাচ্ছে। লিভোড্রাম এর মূল্য ১০৩,৯০০ টাকা এবং লিভোডিস্ক ১০৮,৯০০ টাকা। লাল, নীল ও ম্যাট গ্রে রং এই তিনটি কালারের গাড়ি বর্তমানে বাজারে রয়েছে। বিজ্ঞপ্তি



