সোহাগের উড়ন্ত সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ালিটি শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের সেমিফাইনাল আজ

0
সোহাগের উড়ন্ত সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ালিটি শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ-এর ক্রীড়া বিভাগের আয়োজনে অন‚র্ধ-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে শেষ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ‘ডি’ গ্রæপ চ্যাম্পিয়ন কর্নেল জামিল কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। গতকাল দিনের এবং গ্রæপ পর্বের শেষ খেলায় আরিফ সেরনিয়াবাত রাইজিং স্টার ক্রিকেট একাডেমির ১৪৩ রানের বড় ব্যবধানে জয় নিয়ে শেষ দল হিসেবে শেষ চারে খেলা নিশ্চিত করে। এর আগে প্রথম দল হিসাবে শেষ চারে পৌছায় ‘এ’ গ্রæপ থেকে শেখ ফজলুল হক মনি উদীয়মান, ‘বি’ গ্রæপ থেকে সুলতানা কামাল ব্রাদার্স ও ‘সি’ গ্রæপ থেকে আরজু মনি জুনিয়র ক্রিকেট একাডেমি (জেসিএ)।
১৬ একাডেমি দলের টুর্নামেন্টে বাইলজ অনুসরণ করে আজ দুটি সেমিফাইনালের প্রথমটিতে সকাল ৯টায় মুখোমুখি হবে উদীয়মান ক্রিকেট একাডেমি ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। বেলা ১:৩০টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও জুনিয়র ক্রিকেট একাডেমি। দুই ফাইনালিস্ট দল শিরোপা লড়াইয়ে নামবে আগামীকাল ৩০ আগস্ট সকাল ৯টায়। এদিকে সকালে এম এ আজিজ স্টেডিয়ামে গ্রæপ পর্বের শেষ দিনে নিয়মরক্ষার প্রথম ম্যাচে শেখ জামাল বন্দর স্পোর্টসের বিপক্ষে আগে ব্যাট করে বেবি সেরনিয়াবাত নিউ স্টার ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ৭১ রান করে। জবাবে শেখ জামাল বন্দর স্পোর্টস ৭.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। ম্যাচে সেরা খেলোয়াড় ২২ রান করা আয়নান কবিরকে পুরস্কৃত করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী।
দ্বিতীয় ম্যাচের দিকে ছিল সবার নজর। কারণ এই ম্যাচটি ছিল সেমিতে নাম লেখানোর পথে অন্যতম ফেবারিট ছিল কর্নেল জামিল কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও সম্ভাব্য আরিফ সেরনিয়াবাত রাইজিং স্টার ক্রিকেট একাডেমি। তবে গতকাল রাইজিং স্টারের বিরুদ্ধে কোয়ালিটি শুরুটাও করেছিল ফেবারিটের মতই। আগে ব্যাট করতে নেমে তারা ওপেনার বাহাউদ্দিন সোহাগের মাত্র ৬১ বলে ১১ চার ও ৫ ছয়ে ১০১ রানের সুবাধে ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। এছাড়া দলের তাসনিমুল ইসলাম শিহাব ৩৬ রান করেন।
জবাব দিতে নেমে ৭১ রান তুলতেই সবকটি উইকেট হারায় রাইজিং স্টার ক্রিকেট একাডেমি। দলটির হয়ে একমাত্র ওয়াসিম কামাল রাহিলই দুই অংকের (১৬) রানের চাকা স্পর্শ করাতে পেরেছেন। তবে তাদের সর্বোচ্চ ২৭ রান যোগ হয় অতিরিক্ত থেকে। বিজয়ী দলের সেঞ্চুরিয়ান বাহাউদ্দিন সোহাগ বল হাতেও চমক দেখান। ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। এছাড়া ৩ উইকেট লাভ করেন হেসাইন মনসুর আয়াত এবং জোড়া উইকেট শিকার করেন প্রাঞ্জল সিকদার। ম্যাচ সেরা বাহাউদ্দিন সোহাগকে পুরস্কৃত করেন সিজেকেএস কাউন্সিলর লোকমান হাকিম মো. ইব্রাহিম ও মো. আব্দুর রশিদ লোকমান।