সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের স্থপতি শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৪৮তম আবির্ভাব দিবস, যোগাচার্য শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১১তম আবির্ভাব দিবস ও অখন্ড গীতাপাঠের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে আজ ১৬ নভেম্বর (শনিবার) থেকে সীতাকুন্ড শঙ্কর মঠ প্রাঙ্গণে শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী চন্ডীপাঠ, বেদপাঠ, হরি ওঁ কীর্তন, গীতাপাঠ ও গীতা আবৃত্তি প্রতিযোগিতা, গঙ্গা পূজা, গুরু পূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, প্রসাদ আস্বাদন, সনাতন ধর্মসম্মেলন, মাতৃসম্মেলন, যুবসম্মেলন, গীতি আলেখ্য, সঙ্গীতাঞ্জলি, কবিগান, সাধু প্রবচন, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কাপড় ও কম্বল বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ইত্যাদি। ১ম দিবস বিকালে ‘শংকর মঠ ও মিশন বিশ্বনাথ মন্দির সড়ক’ উদ্বোধন ও সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন দিদারুল আলম এমপি।
সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করবেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি



