চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে অনন্য এক রেকর্ড গড়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এই কারণে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় তার অবস্থান এখন সবার উপরে। মুমিনুলের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ১০টি। টেস্টে বাংলাদেশের হয়ে মুমিনুল ছাড়া এখন পর্যন্ত ১০টি সেঞ্চুরি করতে পারেননি কেউই। এতদিন ৯টি করে সেঞ্চুরি করে এই তালিকায় যৌথভাবে প্রথমে ছিলেন তামিম ইকবাল এবং মুমিনুল হক। এখন টেস্ট অধিনায়কই শীর্ষে। ফলে তালিকার দ্বিতীয় স্থানে নেমেছেন তামিম। সেঞ্চুরি পেরোনোর পর আরেকটি মাইলফলকও অর্জন করেন মুমিনুল। ১১৪ রানে পূর্ণ হয় তার টেস্ট ক্যারিয়ারের ৩ হাজার রান। এখানে তিনি স্পর্শ করেন তামিমের রেকর্ড। বাংলাদেশের হয়ে দ্রæততম ৩ হাজার রানের রেকর্ড এখন যৌথভাবে দুজনের, ৭৬ ইনিংসে। উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষিক্ত ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক।



