রেডিসন ব্লুতে ভালোবাসা দিবসের আয়োজন

0

২০২০ জুড়ে সবধরনের সুরক্ষা ব্যবস্থা মেনেই সফলভাবে সেবা প্রদান করে এসেছে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং সে ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নানা আয়োজন রেখেছে নগরীর একমাত্র পাঁচতারকা হোটেলটি। ভালোবাসা দিবসের সন্ধ্যায় সঙ্গীতায়োজনসহ রয়েছে প্রিয়জনকে নিয়ে মধুময় ‘ক্যান্ডেল লাইট’ ডিনারের ব্যবস্থা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কন্ঠখ্যাত শিল্পী ত্রিশা এবং ব্যান্ডদল প্রোজেক্ট। অনুষ্ঠানে কাপল কুপনের মূল্য মাত্র ৬ হাজার ২১৪ টাকা এবং বিশেষ ছাড় থাকছে ৯ ফেব্রæয়ারি পর্যন্ত। বরাবরের মত এবারও ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্যুফে ডিনার থাকছে দ্য এক্সচেঞ্জ রেস্টুরেন্টে জনপ্রতি ৩ হাজার ১৫০ টাকা মূল্যে। ২০২০ সালের নভেম্বরে হোটেলটি অর্জন করেছে সেফ হোটেল অ্যালায়েন্স এর সর্বোচ্চ সম্মান, এক্সিকিউটিভ সারটিফিকেশান এবং বর্তমানে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পুরো ক্রিকেট দল অবস্থান করছে এই পাঁচতারকা হোটেলে। বিজ্ঞপ্তি