শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৩তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সৎসঙ্গ মাহাতা-চেনামতি শাখার বার্ষিক মহোৎসবের দুই দিনব্যাপী কর্মসূচি আজ ও কাল উৎসব অঙ্গনে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে থাকবে-শুভ অধিবাস, বিশ্ব মঙ্গল বিনতি প্রার্থনা, ঊষা কীর্তন, সদ্গ্রন্থাদি পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা, সেমিনার, লীলা কীর্তন, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি। মহোৎসবে পৌরহিত্য করবেন সহ প্রতি-ঋত্বিক সুনিল বিকাশ দাশ। শাখা সৎসঙ্গের সভাপতি নদীয়া বিহারী দেবনাথ ও সাধারণ সম্পাদক জগদীশ দেবনাথ সবার উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি



