মাওলানা ভাসানীর স্মরণসভা আজ

0
মাওলানা ভাসানীর স্মরণসভা আজ

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মরণসভা আজ রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
প্রধান বক্তা থাকবেন পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, বিশেষ বক্তা থাকবেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এএসএম বদরুল আনোয়ার, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব মোজাম্মেল হক প্রমুখ। বিজ্ঞপ্তি