রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ফুলগাজীপাড়া বয়েজ ক্লাবের আয়োজনে মরহুম কামাল উদ্দিন কন্ট্রাক্টর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৫ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আলিফা মেটাল জুটি। তারা আলিফ ফার্নিচার মাট জুটিকে ২-১ সেটের ব্যবধানে হারায়। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।
আকতার হোসেন দুলালের সভাপতিত্বে ও শওকত হোসেন সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, উত্তর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান চৌধুরী, মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক হিরু। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।-রাঙ্গুনিয়া প্রতিনিধি



