ভারতের আরেকটি হতাশার দিন

0
ভারতের আরেকটি  হতাশার দিন

জো রুটের অসাধারণ কীর্তিতে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষেও ভারতীয় বোলারদের হতাশায় পুড়তে হয়েছে। কেননা ঘরের মাঠে খেলেও এখন পর্যন্ত ইংল্যান্ডকে অলআউট করতে পারেননি বিরাট কোহলিরা। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান করেছে সফরকারী দলটি। শনিবার এমএ চিদম্বরাম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আগের দিনের ৩ উইকেট হারিয়ে ২৬৩ করা ইংল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। আর ১২৮ রানে অপরাজিত থাকা রুট তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি। তিনি চতুর্থ উইকেট জুটিতে বেন স্টোকসের সঙ্গে ১২৪ ও পঞ্চম উইকেট জুটিতে অলি পোপের সঙ্গে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে নিজের ইনিংস বড় করেন। শাহবাজ নাদিমের বলে আউট হওয়ার আগে অধিনায়ক রুট ৩৭৭ বলে ১৯টি চার ও ২টি ছক্কায় ২১৮ রানের অন্যবদ্য ইনিংস খেলেন। এই ইনিংস খেলার শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে এত বড় ইনিংস খেলতে পারেনি আর কেউ। এছাড়া ৮২ রান করেছেন স্টোকস।