বিভাগীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন

0
বিভাগীয় পর্যায়ে প্রতিভাবান  ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গতকাল শুক্রবার বন্দর স্টেডিয়াম মাঠে বয়সভিত্তিক প্রতিভবান ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মনিটরিং কমিটির চেয়ারম্যান, হুইপ আলহাজ সামশুল হক চৌধুরী এমপি। সংস্থার সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন ও সুলতাম মাহমুদ শাহীন প্রমুখ।
এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা হতে আসা ১৪৮ জন প্রতিভাবান ফুটবল খেলোয়াড় থেকে বাছাই করে ২৬ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রস্তুত করেন বাফুফের কোচ দীপক চন্দ্র নাথ, মো. জাহাঙ্গীর আলম মিন্ট্ তাদের সহযোগিতায় ছিলেন হায়দার কবির প্রিন্স ও সামশুদ্দিন চৌধুরী। বিভাগীয় ফুটবল টিম আগামী ২৩ ফেব্রয়ারি জাতীয় ফুটবল দলে অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্য চট্টগ্রাম ত্যাগ করবেন। বিজ্ঞপ্তি