বঙ্গবন্ধু সারাজীবন দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন

0
বঙ্গবন্ধু সারাজীবন দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন

 

বান্দরবান
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেত না। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলার দামাল ছেলেরা মুক্তির সংগ্রামের জন্য তাদের বুকে তাজার রক্তের বিনিময়ে এ লাল সবুজের পতাকা পেয়েছিলাম বলে আজ আমরা সারা বিশ্বের দরবারের মাথা উচু করে দাড়াতে পারছি। বুধবার বিকালে বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। ‘যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরি, মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পৌর শাখার উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার বান্দরবান রাজার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে বান্দরবান রাজার মাঠ থেকে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একেই স্থানে এসে শেষ হয়।বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমশুল ইসলামে সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা,সহ-সভাপতি আব্দুর রহীম চৌধুরী, সহ-সভাপতি কাজল কান্তি দাশ, সহ-সভাপতি উজ্জল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়াসহ জেলা ও পৌর আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ-পৌর আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে কেক কাটায় অংশ নেন।
রাঙামাটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনসিসির উদ্বোধন করেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্ধোধন করেন তিনি। প্রধান অতিথি বলেন, বিএনসিসি একটি সরকার রিলিটেড প্রতিষ্ঠান। এখান থেকে ক্যাডেট প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে। এবং বিএনসিসি থেকে যারা ভাল ফলাফল করে তারাই বিভিন্ন ক্যাডেট কলেজে সহজে ভর্তি হতে পারে। বিএনসিসি থেকে যে সকল শিক্ষার্থী দক্ষতা অর্জন করবে নিঃসন্দেহে ওই শিক্ষার্থী ক্যাডেটে ভাল ফলাফল করবে। আমার যানা মতে সেনাবাহিনীতে যে সকল প্রশিক্ষণ দিয়ে থাকে সে সব প্রশিক্ষণই বিএনসিসিতে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কর্ণফুলী রেজিমেন্টের তত্ত¡াবধানে বিএনসিসি ক্যাডেটদের সফলতা কামনা করছি। এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ৩০৫পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসি, রাঙামাটি সরকারি কলেজের প্ররফসার অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মো. ইব্রাহিম খলিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জামান, সেকেন্ড ল্যেফটেন্যান্ট মো. ইব্রাহিম খলিল, পিইউও আবু তালেব, পিইউও জ্যাবিন চাকমাসহ বিএনসিসি সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ এবং বিএনসিসি ক্যাডেটবৃন্দ। অনুষ্ঠান শেষে কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি ক্যাডেটদের অংশ গ্রহণে কলেজগেট থেকে রাঙামাটি সদর উপজেলা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে এ এলাকার জনসাধারণ ও পথচারিদের মধ্যে মাক্স বিতরণ করা হয়। র‍্যালি ও মাক্স বিতরণ কার্যক্রমে শতাধিক ক্যাডেট অংশ গ্রহণ করেন।
রাউজান
সেন্ট্রাল বয়েজ অব রাউজান :
রাউজানের স্বনামধন্য সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরন করা হয়। সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীসহ অনেকে।
রাউজান প্রেস ক্লাব : মুজিব শতবর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি জাহেদুল আলম,সাবেক সভাপতি এম. বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম.জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, এম. নেজাম উদ্দিন রানা, সহ-সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক এম.কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, লোকমান আনচারি প্রমুখ।
রাউজান উদ্দীপ্ত তরুণ :
মুজিব শতবর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ রাউজান উদ্দীপ্ত তরুণের আয়োজনে সমাজের সুভিধা বঞ্চিত শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র জনাব জমির উদ্দীন পারভেজ। রাউজান উপজেলার সেচ্ছাসেবক লীগের আহবায়ক সওকত হোসেন, রাউজান উদ্দীপ্ত তরুণের প্রতিষ্ঠাতা দিপলু দে দিপু, রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, রাউজান পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ মাহমুদ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরামান সিকদার, রাউজান পৌরসভা আওয়ামি যুবলীগের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব সেকান্দর, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের-সভাপতি সাইদুল ইসলাম, মুহাম্মাদ আরফাত, রাউজান উদ্দীপ্ত তরুণের সভাপতি মুহাম্মাদ রবিন, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ হিমু, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাকিব, অর্থ সম্পাদক মারুফ, ইমন সেন, মো.সাজিদ, মাহাফুজ জনি, হামিম, মারুফ, অমিত প্রমুখ।
পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান :
হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া মাহিফল ও ১৫০ এতিম শিশু এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেষ বিষয়ক সম্পাদক ও ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আলম, ডা.শাহাদাত হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ) এর সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন তৌহিদ, আলী আজগর, মো. খোকন, আকবর আলী জয়, মো. নেয়ামত, ফয়সাল মাহমুদ তৃষাদ, মো. নাঈম, মারুফ, আজাদ, মুমিন, সোহেল প্রমুখ। এসময় মোনাজাত পরিচালনা করেন সাইয়ার মসজিদের সম্মানিত ঈমাম মো. হাশেম।
রাউজান বাগোয়ানে এতিম শিশুদের খাবার বিতরণ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস ২০২১ উপলক্ষে খতমে কেরআন ও দোয়া মাহফিল পরবর্তী জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের পক্ষ থেকে ১৫০ শিশুদের খাবার বিতরণ করেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক মো. আবু জাফর রাশেদ। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মো. মোজাফফর হোসেন, আজিজুল হক, সৈয়দ মো. ইয়াছিন, ইসমাইল হোসেন সোহেল, ইউপি সদস্য আবদুল করিম, ইউপি সদস্য উদয় দত্ত অর্ক, রফিকুল ইসলাম তালুকদার, ইউনুস চৌধুরী, মো. ইরফান, মো. রব্বান, তারেকুল ইসলাম, মো. সারাফত উল্লাহ্, রবিউল হোসেন রবিন, জাকির তালুকদার, জয়নাল আবেদীন সাকিব, তাজিন মাহমুদ ইমন, জয় চৌধুরী, জিল্লুর, আসিফ তুষার প্রমুখ।
রাউজান বাগোয়ান ইউনিয়ন আ.লীগ :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৪নং বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উদ্যোগ খতমে কুরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ১৪নং বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনিল চক্রবর্তী। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মোজাফফর হোসেন, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর মোহাম্মদ রাশেদ, ইসমাইল হোসেন সোহেল, আলমগীর হায়দার, ইউপি সদস্য আবদুল করিম, উদয় দত্ত অর্ক, আজিজুল হক, সৈয়দ ইয়াছিন, রফিক তালুকদার, ইউনুছ চৌধুরী, মো. রব্বান, তারেকুল ইসলাম, সারাফত উল্লাহ্, ছাত্রলীগের দপ্তর সম্পাদক রবিউল হোসেন রবিন, জাকির তালুকদার, জয়নাল আবেদীন সাকিব, তাজিন মাহমুদ ইমন, জয়, জিল্লু, আসিফ তুষার প্রমুখ।
রাঙ্গুনিয়া
উপজেলা প্রশাসন :
রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বেলুন ও কবুতর উড়ানো, শোভাযাত্রা, কেক্ কাটা, আলোচনা সভা, কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আকতার, সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কী, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সম্পাদক মো. আসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, লালানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেড :
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সম্পাদক মো. আসলাম খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ :
বিনামূল্যে ঔষধসহ ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং শরবত রূহ আফজাহ পরিবেশন করেছে হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) রাঙ্গুনিয়া শাখা। এদিন ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন দুই শতাধিক শিশু রোগী। পাশাপাশি চিকিৎসা নিয়েছেন গরীব দুস্থ নারী-পুরুষ রোগীরাও। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. দিদারুল আলম, সাংবাদিক মাসুদ নাসির, জগলুল হুদা, মানবাধিকার কর্মী এনামুল হক, মাওলানা মনির হোসেন, হামদার্দ’র শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, চিকিৎসক নাজমুল হাসান, প্রতিনিধি আমিনুল ইসলাম, আনোয়ারুল আজিজ, অফিস সহকারী মো. মিজানুর রহমান প্রমুখ।
হাটহাজারী
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধুর শত বছর না সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। গত ১৭ মার্চ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন। কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সরকারি শিশু পরিবারের উপ তত্ত¡াবধায়ক মোহাম্মদ আলমগীর। এর আগে সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী :
হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক ও জাতীয় শিশু দিবস। ১৭ মার্চ এ উপলক্ষে কবিতা আবৃতি, নৃত্য ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল হক সুমন, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম মাসুদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহফুজ আহমেদ, পলিটেকনিকেল কলেজ ছাত্রলীগের সাবেক জিএস শিবলু, নাজিম উদ্দীন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান, কৃষকলীগের সভাপতি ইউসুফ আলী, হাটহাজারী উপজেলা যুবলীগের সংগঠক এমএ রাসেল ও কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ প্রমুখ।
আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ :
উৎসবমুখর পরিবেশে হাটহাজারী ঐতিহ্যবাহী আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক ও জাতীয় শিশু দিবস। ১৭ মার্চ এ উপলক্ষে বিজ্ঞান ভবনের হল রুমে এক আলোচনা সভা ও কবিতা আবৃতি, নৃত্য এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ওসমান কবির রাসেল। এ সময় বিদ্যালয় ও কলেজ শাখার সকল শিক্ষক কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী শ্রেণি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।