হাটহাজারীর চিকনদন্ডীর বড়দীঘির উত্তর পাড় এলাকায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু।
চিকনদন্ডী ইউপি সদস্য মুহাম্মদ আজীম জানান, স্থানীয় এলিট এঞ্জেলের পাশে গোলাপুর রহমানের ভাড়া ঘরে থাকত তারা। বিকেলে সবার অগোচরে খেলার সময় ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় বড় বোন মোছাম্মৎ উম্মে হাবিবা। পরে স্থানীয় লোকজন ভাই-বোনের নিথর দেহ উদ্ধার করেন। তিনি জানান, তারা স্থানীয় সুলতান নশরত শাহ নুরানি ও ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। খবর বাংলানিউজের



