বাংলাদেশের ওয়ানডে দলের ওপেনিং পজিশন নিয়ে পরীক্ষানিরীক্ষা যেন শেষ হওয়ার নয়। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ লিটন দাসের বদলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না আরেক ওপেনার নাঈম শেখও। এরপর পুরো সিরিজে নিজেকে হারিয়ে ফেরা সাকিবও দ্রæত বিদায় নিয়েছেন। দুজনকেই বিদায় করেছেন লঙ্কান পেসার চামিরা। চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ¯িøপে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন এই প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া নাঈম (১)। এর আগে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। এরপর চামিরার পরের ওভারে শর্ট বলে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন সাকিব (৪)। ক্যাচটি সহজেই লুফে নেন রমেশ মেন্ডিস। এর আগে সিরিজের বাকি দুই ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে ১৫ ও ০ রান।



