পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির ফোনালাপ

0
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির ফোনালাপ

 

জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের টেলিফোনে আলাপ হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে একটি সূত্র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরে জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বাইডেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেন। অন্যদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর বাংলা ট্রিবিউনের
এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। এটি আমাদের জন্য ভালো সংবাদ যে প্রেসিডেন্ট বাইডেন প্যারিস চুক্তিতে ফেরত আসার জন্য নির্বাহী আদেশে সই করেছেন। আমি বিশ্বাস করি প্যারিস চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অবদানের ফলে বাংলাদেশ উপকৃত হবে। সিভিএফ এর বর্তমান সভাপতি হিসাবে আমরা জন কেরির সঙ্গে কাজ করতে চাই। প্রসঙ্গত, জন কেরি ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন।