ন্যূনতম খরচে দুবাই ঘুরে আসুন ইউএস-বাংলায়

0

বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা দেশীয় পর্যটকদের ন্যূনতম খরচে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে। দুবাই হলিডে প্যাকেজগুলো আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ভ্রমণ পিপাসু বাংলাদেশী পর্যটকদের সংখ্যা দিনদিনই বেড়ে চলেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটকদের জন্য দুবাই-এ ঘোষণা করেছে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ। অনিন্দ্য সুন্দর আর আধুনিকতার অপূর্ব মিশ্রনের শহর দুবাই-এ ভ্রমণকে উপভোগ করতে প্রতিজনের জন্য ন্যূনতম ৯১ হাজার ১৯০ টাকায় দুই রাত তিনদিন থাকা, ঢাকা-দুবাই-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, ভিসা ফি, সকালের নাস্তাসহ আরো নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে ট্যুর প্যাকেজে।
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন শিল্পের বিকাশ সাধনে শুরু থেকেই কাজ করে যাচ্ছে।
‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ এই উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সাথে সাথে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।
প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যে কোনো সেলস্ অফিসে যোগাযোগ করা যাবে। ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে আজই আপনার ট্রাভেল প্যাকেজ গ্রহণ করুন। বিজ্ঞপ্তি